1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন আজ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন আজ। রোববার (৭ জুন) রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা শেষে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন সামনে রেখে গতকাল বিকেল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে। ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার।

এর আগে, গত বছর অক্টোবরের নির্বাচনের সময় আমিনুল ইসলাম ছিলেন বোর্ড সভাপতির দায়িত্বে, এবার অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগের নির্বাচনটা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছিল।

গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের চোখে পড়ার মতো আর কোনো পার্থক্য নেই। বিসিবির নির্বাচন সেবারও একপেশে হয়েছে, সরকারি হস্তক্ষেপের অভিযোগে ছিল প্রশ্নবিদ্ধ। আজকের আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচনও তার ব্যতিক্রম নয়।

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হবেন। অর্থাৎ আজকের নির্বাচনে ১৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১২ জন আর ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, অধিনায়ক, সার্ভিসেস) থেকে নির্বাচিত হন ১ জন পরিচালক।

এবার ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালজ সিরাজউদ্দিন মো.আলমগীর।

ক্যাটাগরি-১ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হলেও সব বিভাগের ক্ষেত্রে বন্টন সমান নয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হন দুজন করে পরিচালক। আর রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে নির্বাচিত হন একজন করে।

তবে ক্লাব ক্যাটাগরিতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি। ১২ পরিচালক পদের বিপরীতে ১৮ থেকে কমে প্রার্থী এখন ১৬ জন। এর মধ্যে বেশির ভাগই নির্বাচনের আগেই বোর্ডে বসা নিশ্চিত করেছেন। নির্বাচনটা তাদের জন্যও তাই হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতা মাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com