1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা দোকানের শাটার তুলতেই টাকার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড়, চুরির ভিডিও ভাইরাল প্রেসক্লাব ও কিছু চরম সত্য: পর্ব-২ সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই হতো বিস্ফোরণ

তথ্য উপদেষ্টা ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী লীগের (দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে) যে কেউ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট (অংশগ্রহণ) করতে চান, তিনি যদি আওয়ামী লীগের…. কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে নির্বাচনটা করার জন্য সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।’

যদি নির্বাচনে আসা কারও আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে তাহলে কি হবে? এ বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পোস্ট পজিশন… আসলে যেটা হয় আরকি, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসেবে যেকোনো কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে।’

মামলা থাকলে করতে পারবে কি না— এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, ‘মামলা থাকলেও তো নির্বাচন করা যায়। আমাদের সরকার এ ব্যাপারে কোনোরকম কোনো বাধা দেবে না। ইনফর্মালি বলছি, অনেকে হয়তো মনে করেন তারা জনগণের সামনে আবার যাবেন। কেউ কেউ যদি মনে করেন যেতে পারবেন, যাবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com