1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিশ্বকাপের প্রথম চার ম্যাচের রেফারির নাম ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের প্রথম চার ম্যাচের রেফারি চূড়ান্ত করেছে ফিফা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াই পরিচালনা করবেন ব্রাজিলের উইলটন পেরেইরা সাম্পাইও।

১১ জুন মেক্সিকো সিটির মেক্সিকো সিটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ঐতিহাসিক এস্তাদিও আসতেকা নামেই বেশি পরিচিত এই ভেন্যু। ঘরের মাঠে মেক্সিকোর প্রথম ম্যাচ হওয়ায় আবহ থাকবে আলাদা। সেই চাপের ম্যাচেই বাঁশি হাতে থাকবেন দক্ষিণ আমেরিকার অভিজ্ঞ রেফারি সাম্পাইও।

লাতিন আমেরিকার পরিচিত রেফারিদের একজন সাম্পাইও। বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। মেক্সিকোর ম্যাচেও আগে দায়িত্ব পালন করেছেন তিনি। কোপা আমেরিকা সেন্টেনারিওতে মেক্সিকোর একটি ম্যাচ পরিচালনা করেছিলেন এই ব্রাজিলিয়ান।

প্রথম চার ম্যাচের বাকি তিন রেফারির নামও জানিয়েছে ফিফা। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ পরিচালনা করবেন মিশরের আমিন মোহামেদ ওমর। কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচে থাকবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেয়ো। আর যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পাবেন নেদারল্যান্ডসের ড্যানি মাক্কেলি।

এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে টুর্নামেন্ট। তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। তাই মাঠের খেলোয়াড়দের মতো ম্যাচ কর্মকর্তাদের ওপরও চাপ থাকবে আগের যে কোনো আসরের চেয়ে বেশি।

শুধু মাঠের সিদ্ধান্ত নয়, ভিএআর, গোললাইন প্রযুক্তি, উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি এবং ম্যাচের গতি ধরে রাখার নতুন নির্দেশনাও সামলাতে হবে রেফারিদের। ফিফা এবারের বিশ্বকাপের জন্য ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল নির্বাচন করেছে। তারা এসেছেন ছয় কনফেডারেশন ও ৫০টি সদস্য অ্যাসোসিয়েশন থেকে।

ফিফার দাবি, দীর্ঘ পর্যবেক্ষণ, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে পারফরম্যান্স এবং ধারাবাহিকতার ভিত্তিতে ম্যাচ কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোয় দায়িত্ব পাওয়া তাই শুধু নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত নয়, আস্থারও প্রতিফলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com