1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলে নেমে এসেছে নতুন এক ঝড়। যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে সাড়ে আট বছরের কারাদণ্ড পেয়েছেন স্পেন জাতীয় দলের সাবেক ফুটবলার রাফা মীর।

সোমবার (১৫ জুন) ভ্যালেন্সিয়ার একটি আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে এক নারী রাফা মীরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ভ্যালেন্সিয়ার একটি নাইটক্লাবে দুই তরুণীর সঙ্গে পরিচয়ের পর রাফা মীর ও আরেক ফুটবলার তাদের নিজ বাসভবনে নিয়ে যান। সেখানে এক তরুণীকে সুইমিংপুল ও বাথরুমে যৌন নিপীড়নের ঘটনা ঘটে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

আদালত জানায়, ভুক্তভোগীর সাক্ষ্য ছিল ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য। এ ছাড়া সাক্ষীদের বক্তব্য এবং ফরেনসিক প্রতিবেদনের সঙ্গে তার অভিযোগের মিল পাওয়া গেছে।

রায়ের অংশ হিসেবে ভুক্তভোগীকে ৬৪ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

অভিযোগ ওঠার পর থেকেই রাফা মীর দাবি করে আসছিলেন যে ঘটনাটি পারস্পরিক সম্মতিতেই ঘটেছিল। তার আইনজীবীও আদালতে একই অবস্থান তুলে ধরেন। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি।

বর্তমানে স্প্যানিশ ক্লাব এলচের হয়ে ধারে খেলছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। তিনি সেভিয়ার খেলোয়াড় এবং অতীতে ওলভসের হয়েও মাঠে নেমেছেন। এ ছাড়া টোকিও অলিম্পিকে স্পেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

রায় ঘোষণার পর সেভিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করে এবং যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com