1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

সাহাবুদ্দিন হাসপাতালের এমডিসহ ৩ জন ৫ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ঢাকা: করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ৩ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম  এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মশিউর রহমান ৩ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই দুপুরে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালক  ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিককে আটক করেন র‌্যাব সদস‌্যরা। এরপর সোমবার (২০ জুলাই) রাতে র‌্যাব বাদী হয়ে হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিন রাতেই রাজধানীর একটি হোটেল থেকে ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com