1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান সাংবা‌দিক‌দের বিষয়‌টি বিষয়টি নিশ্চিত করেন।

করোনা মোকাবিলায় ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম-পিপিই ও মাস্ক সরবরাহে অনিয়মসহ নানা অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরু‌দ্ধে। বি‌শেষ ক‌রে নমুনা পরীক্ষা না করেই ভুয়া কোভিড সনদ দেওয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার এবং রিজেন্ট হাসপাতা‌লের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অন্যদিকে রিজেন্ট সা‌হেদ ও ডা. সাব‌রিনার আট‌কের পর ‌ডি‌জি হেলথের বিরু‌দ্ধে সামা‌জিক ‌যোগা‌যোগ মাধ‌্যমে ব‌্যাপক আ‌লোচনা-সমা‌লোচনা শুরু হয়।

অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান ডা. আবুল কালাম আজাদ। প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবারও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com