1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 অর্থমন্ত্রী বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সেসব সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগও নিতে হবে। দৈনন্দিন জীবনে সময়ের সদ্ব্যবহার এবং জীবনমান উন্নয়নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই দেশের সব শ্রেণির মানুষকে ধীরে ধীরে ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। প্রযুক্তির মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঘরে বসে সেবা নিশ্চিত করা গেলে মানুষের সময় ও অর্থ; দুই-ই সাশ্রয় হবে। শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সেসব সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগও নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন খাতে সরাসরি গিয়ে সেবা নেয়ার পরিবর্তে মানুষ যাতে অনলাইনে সহজেই সেবা পেতে পারে, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com