1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

 রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বিক্রির উদ্দেশ্যে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি তার পিঠে লাগে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়েও আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, নাসিরুল বিশ্বাসের পিঠ থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। তার পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

 বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘নাসিরুল আমাদের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা রয়েছে। তিনি সেটির দেখাশোনা করেন। রোববার বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় নাসিরুল বিশ্বাসের সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলায় সাতজন অংশ নেয়। তাদের মধ্যে ছয়জন মুখোশ পরা ছিল। একজনের মুখ খোলা থাকলেও তারা কাউকে শনাক্ত করতে পারেননি। খুঁটিবগাড়ি বালুমহাল নিয়ে বিরোধের সূত্র ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com