1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক : ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে আবেগ প্রকাশ করছেন অনেক সমর্থক। তাদের মধ্যে রয়েছেন দেশের অভিনেতা জিয়াউল হক পলাশ।

ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার জুনিয়র অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবিতে লেখা ছিল, “থ্যাংক ইউ”।

ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ফুটবলপ্রেমীরা। অনেকেই ব্রাজিলের এই তারকা ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানান। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেন।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারও জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির জল্পনা আরও বাড়িয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com