1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক : চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে হতাশা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই ধাক্কা লেগেছে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও।

প্রিয় দলের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী সাফা কবির। তবে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন- আগামী বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। ব্রাজিলের ২-১ গোলে পরাজয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হাঁটছেন এই অভিনেত্রী।

ভিডিওতে চোখে সানগ্লাস পরে বিষণ্ণ ভঙ্গিতে তাকে বলতে শোনা যায়, এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আমরা আসব।

পোস্টের ক্যাপশনে তিনি একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম (আগামীবার)।’

এর আগে ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দাঁড়িয়ে আছেন সাফা কবির। সেই পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথাও জানান তিনি।

ক্যাপশনে লেখেন, আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে- একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।

এদিকে একই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com