1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

জাহেদ আলী চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আজ ৪ জনিুয়ারি ২০২০ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক হুইপ ও জাতীয় সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিন ভোরে তিনি ঢাকার বাসাবোস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী ১৯৮৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রয়াত বিএনপি’র সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের হাত ধরে রাজনীতিতে আসেন। পেশায় মূলত তিনি একজন সফল ব্যবসায়ী হলেও নকলা-নালিতাবাড়ীর রাজনীতির হাল ধরেন। এমনকি গোটা শেরপুর জেলা বিএনপি তার স্পর্শে শক্তিশালী হয়ে উঠে। ১৯৯১ সালে তিনি সর্বপ্রথম নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও কয়েকদিন পর সে সংসদ ভেঙ্গে যায়। পরবর্তীতে একই বছরে পুনরায় নির্বাচনে তিনি পরাজিত হন। তবে প্রায় এক যুগ ধরে তাঁর নেতৃত্বের গুণাবলী, দানশীলতা ও উদারপন্থী মনোভাব দ্রুত তাঁকে এখানকার রাজনীতিতে লৌহ মানব হিসেবে দাঁড় করায়। ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী হয়ে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তাঁকে জাতীয় সংসদের হুইপ মনোনীত করা হয়। কিছুদিন পর বিএনপি’র কেন্দ্রীয় কাউন্সিলে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নকলা ও নালিতাবাড়ী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামীকাল রবিবার দলীয় কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com