1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

বুধবার (২২ জুলাই) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন। নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৯৭৬টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫০টি। মোট পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি।

ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ , ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের তিনজন করে এবং বরিশাল ও রংপুর বিভাগের দুজন করে রয়েছেন। হাসপাতালে মারা যান ৩৭ জন এবং বাসায় ৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com