1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

করোনা মোকাবিলায় শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা মোকাবিলার বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) বেলা ১ টায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ‌্যে এই ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, বুধবার বেলা ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময়  দুই প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলেন।

ইহসানুল করিম আরও জানান, বাংলাদেশে করোনা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শেখ হাসিনার কাছে জানতে চান ইমরান খান। জবাবে শেখ হাসিনা করোনা মোকাবিলায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরেন।

এরপর বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ইমরান খান জানতে চাইলে চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানান শেখ হাসিনা।  সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com