1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি: নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার ফাইনালে ওঠার জন্য যা দরকার তার কিছুই করতে পারিনি: এমবাপে ভাঙা সাঁকোয় অবরুদ্ধ ২৪০ পরিবার, নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার নেত্রকোনা আদর্শ শিশু বিদ্যালয়ে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঢাকা : রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে আলু বাজার এলাকার আরমান সেলুনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন গ্রাহক ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫) এবং সেলুনের কর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com