1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি: নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার ফাইনালে ওঠার জন্য যা দরকার তার কিছুই করতে পারিনি: এমবাপে ভাঙা সাঁকোয় অবরুদ্ধ ২৪০ পরিবার, নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার নেত্রকোনা আদর্শ শিশু বিদ্যালয়ে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নেত্রকোনা আদর্শ শিশু বিদ্যালয়ে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নেত্রকোণা শহরের আদর্শ শিশু বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন নাহার লিজা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

পরে শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং শৃঙ্খলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com