1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি: নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার ফাইনালে ওঠার জন্য যা দরকার তার কিছুই করতে পারিনি: এমবাপে ভাঙা সাঁকোয় অবরুদ্ধ ২৪০ পরিবার, নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার নেত্রকোনা আদর্শ শিশু বিদ্যালয়ে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির প্রেক্ষিতে সড়কে নেমেছে তারা।

এদিকে সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর ১০ গোলচত্তর, সায়েন্সল্যাব এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন।

তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের এ লংমার্চ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com