1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

ফাইনালে ওঠার জন্য যা দরকার তার কিছুই করতে পারিনি: এমবাপে

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ বিশ্বকাপেও খেলেছিল ফ্রান্স। তবে ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো ফরাসিদের স্পেনের কাছে হেরে। বিদায়র পর হতাশা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে।

ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, কৌশলগত ও কারিগরি দুই দিক থেকেই নিজেদের প্রত্যাশিত ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে ফ্রান্স।

এমবাপে বলেন, ‘আমার মনে হয় আমরা যে ম্যাচ খেলতে চেয়েছিলাম, সেটা খেলতে পারিনি। কৌশলগত দিক থেকে হোক বা টেকনিক্যাল দিক থেকে, আমাদের সামগ্রিক পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। আর বিশ্বকাপ সেমিফাইনালে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে জেতা সম্ভব নয়।’

স্পেনের আধিপত্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘স্পেন তাদের স্বাভাবিক পরিকল্পনাতেই খেলেছে। তারা বলের দখল ধরে রাখতে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। আমাদের লক্ষ্য ছিল শুরু থেকেই তাদের ওপর উচ্চ চাপ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের ছন্দ খুঁজে না পায়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। অনেক টেকনিক্যাল ভুল করেছি এবং প্রয়োজনের সময় তাদের ক্ষতি করতে পারিনি। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু সেখানেই আমরা ব্যর্থ হয়েছি।”

কৌশলগত ভুলের কথাও তুলে ধরেন ফরাসি অধিনায়ক, ‘শুরু থেকেই মাঝমাঠে আমরা ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। স্পেনের মতো দলের বিপক্ষে এটা খুব কঠিন। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক সময় নিয়ে খেলতে পেরেছে। প্রেসিংয়ের সময় আমাদের যোগাযোগেও ঘাটতি ছিল। আমার মনে হয়, স্পেনের বিপক্ষে আমাদের এক-একজন করে চাপ দেওয়া উচিত ছিল, যাতে তাদেরও দৌড়াতে বাধ্য করা যায়। এমনকি সামনের দিকে বল কেড়ে নেওয়ার পরও আমাদের প্রথম টাচ বিশ্বকাপ সেমিফাইনালের মানের ছিল না। এসব ভুলের ফলই পরাজয়।’

তিনি আরও যোগ করেন, ‘নিরপেক্ষভাবে বিচার করলে, ফাইনালে ওঠার জন্য যা যা করা দরকার ছিল, আমরা তার সবকিছু করতে পারিনি।’

নিজেদের হতাশার কথাও অকপটে জানান এমবাপে, ‘সবার মতো আমিও খুব হতাশ। ফাইনালে ওঠা, দেশকে স্বপ্ন দেখানোর সুযোগ করে দেওয়া এবং ইতিহাস গড়ার স্বপ্ন ছিল আমাদের। এখন মাথা উঁচু রেখেই এই বাস্তবতা মেনে নিতে হবে। দল এবং আমি কতটা হতাশ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলার হিসেবে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। কিছুদিন বিশ্রাম নিয়ে নতুন করে শুরু করতে হবে। কারণ ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com