1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

২০২১ সালের আগে করোনার টিকা প্রত্যাশা করবেন না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। করোনাভাইরাসের টিকা আবিস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।

ইতিমধ্যে বেশ কয়েকটি টিকার অগ্রগতি মানুষের মনে আশার সঞ্জার করেছে। আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই করোনার টিকা সহজলভ্য হবে বিশ্বে।

কিন্তু বুধবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান ২০২১ সালের প্রথম চার মাসের আগে করোনার টিকা পাওয়ার প্রত্যাশা না করার আহব্বান জানিয়েছেন। কিন্তু কেন?

রায়ান বলেছেন— করোনার টিকা আবিস্কারের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি করছি। বেশ কয়েকটি টিকা তৃতীয় ধাপে আছে, ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনো ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম।

প্রকৃত সত্য হল এই টিকাগুলো বিশ্বব্যাপী সহজলভ্য হতে ২০২১ সালের প্রথম অংশ লেগে যাবে। এরপর হয়তো দেখবো যে বিশ্বের সকল মানুষই করোনার টিকা পাচ্ছে।— যোগ করেন তিনি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৯৫৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২২ হাজার ৮৯৭ জন। সুস্থ্ হয়ে উঠেছে ৯২ লাখ ১১ হাজার ৯৯৩ জন।

তথ্যসূত্র: আল জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com