1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দাপট দেখিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, সবচেয়ে বেশি মিরপুরে কেউ বিশেষ সুবিধা দেয়নি, নিজেদের সামর্থ্যেই আমরা ফাইনালে: মেসি সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে ইনশাআল্লাহ: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, সবচেয়ে বেশি মিরপুরে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার হয়েছে। একইসঙ্গে এসময় ৫০ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১৫ টি বাশের তৈরি মশাল, ৮৩ টি মোবাইল, ১ টি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, ৫ টি প্লে কার্ড, ১ টি HICE গাড়ি, ৬৬০০ টি সিমকার্ড, ১ টি ল্যাপটপ, ১ টি মাইক্রোবাস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com