1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

কেউ বিশেষ সুবিধা দেয়নি, নিজেদের সামর্থ্যেই আমরা ফাইনালে: মেসি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ, তাদের কামব্যাক কিংবা মাঠে রেফারির স্বাভাবিক দৃশ্যমান ভূমিকা— কেউ বলছে ফিফার সাজানো নাটক, তো কেউ বলছে রেফারি আর ভিএআর এর বিশেষ কৃপা। সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া যে ফিসফাস এবারও ডালপালা মেলেছিল, সেই সব বিতর্ককে এক নিমিষে উড়িয়ে দিলেন লিওনেল মেসি।

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর চুপ থাকেননি এলএমটেন। সমালোচকদের সরাসরি একহাত দিয়ে সাফ জানিয়ে দিলেন আর্জেন্টিনা কোনো দয়া নিয়ে ফাইনালে ওঠেনি। টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং চার বছর ধরে আলবিসেলেস্তেরা যে বিশ্বসেরা এটা তারই অকাট্য প্রমাণ।

মেসি বলেন, ‘এই কথাগুলো খুব কষ্ট দেয়। কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। আমাদের দল সামর্থ্য দিয়েই এখানে এসেছে। কিছু বলার আগে সবার একটু ভাবা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।’

চলতি বিশ্বকাপে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে একাধিক বার প্রত্যাবর্তনের গল্প লিখেছে আলবিসেলেস্তারা। ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেলে সমালোচনার তীর যে ধেয়ে আসত তা জানাই ছিল মেসির। তাইতো ইংলিশদের হারিয়ে সেই সুযোগ দেননি এলএমটেন।

লিও বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না।’

ইংলিশদের বিপক্ষে মহাকাব্যিক জয়কে মেসি উৎসর্গ করেছেন প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। মেসির বিশ্বাস স্বর্গ থেকে ডিয়েগো হাসছেন আর উপভোগ করছেন তার উত্তরসূরিদের এই রাজকীয় দৌড়।

মেসি বলেন, ‘আমি নিশ্চিত, দিয়েগো ওপরে বসে হাসছেন। এই দিনটা তার কাছেও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় আমরা তার উদ্দেশেই উৎসর্গ করছি।’

শেষ চারের বাধা পেরিয়ে গেছে আর্জেন্টিনা। তবে মিশন এখনও বাকি। ট্রফি ধরে রাখার লড়াইয়ে এবার সামনে স্প্যানিশ জায়ান্টরা। নিন্দুকের মুখে ছাই দিয়ে মেসি কি পারবেন টানা দ্বিতীয়বার সোনার ট্রফিটা উঁচিয়ে ধরতে। নাকি স্পেনের তারুণ্যের কাছে থামবে আর্জেন্টিনার জয়রথ? উত্তর জানা যাবে ১৯ জুলাই, মেটলাইফ স্টেডিয়ামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com