1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দাপট দেখিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, সবচেয়ে বেশি মিরপুরে কেউ বিশেষ সুবিধা দেয়নি, নিজেদের সামর্থ্যেই আমরা ফাইনালে: মেসি সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে ইনশাআল্লাহ: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করেছে। এ তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি।

আইআরজিসির দাবি, হামলায় আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত, সীমালঙ্ঘন করা এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ।

ইরানি সামরিক বাহিনী আরও সতর্ক করে দিয়ে বলেছে, শত্রু যদি তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে; যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা নতুন করে চরম রূপ নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com