1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা নকলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে খেলতে যাওয়া শেরপুরের খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দিনের শুরুতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা শহীদদের দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com