1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আসছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন ১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীবরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নকলার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক শেরপুরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হলো ‘আকাশলীনা পৌর উদ্যান’ নির্মাণ’

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক বা সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গতকাল শুক্রবার (১৭ জুলাই) তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখায় আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে সংগঠনের গুরুদায়িত্ব যথাযথভাবে ও সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাংগঠনিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে তিনি আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরও বলা হয়, একজন সাধারণ সদস্য হিসেবে তিনি ভবিষ্যতেও দলের মঙ্গল ও অগ্রযাত্রায় কাজ করে যাবেন। দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, গত ২ জুলাই আমি লিখিত আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আমি স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি আমার কাছে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com