1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

স্বাস্থ্যের নতুন ডিজি অধ‌্যাপক ডা. আবুল বাসার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ‌্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ‌্য সেবা বিভাগ সূত্রে এ তথ‌্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। আবুল কালাম আজাদের পদত‌্যাগ গৃহীত হলে অধ‌্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়।

করোনার সময়ে মাস্ক কেলেঙ্কারিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সমালোচনার মুখে অবশেষে ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

বুধবার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়ম অনুযায়ী আবুল কালাম আজাদের পদত্যাগপত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্মতির জন‌্য রাষ্ট্রপতির কাছে যায়। সেখান থেকে সম্মতির পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com