1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন ‘সব ফাঁস করে দেবো’, অভিযোগ রাশেদ খাঁনের সৈয়দপুরে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার কীটনাশক উধাও সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে: ডা. জুবাইদা দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন ৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা! হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে কোষাগারে ফিরছে প্রায় দেড় কোটি টাকা হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন ‘সব ফাঁস করে দেবো’, অভিযোগ রাশেদ খাঁনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে দুইবার কল করে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখবো। সে উত্তরে বললো, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’

তিনি লিখেছেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও। এরপর বললো, আপনি ফ্লাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম, আমার কোনও ফ্লাট নেই, আর কোনোদিন নাহিদ- আসিফ থেকে এক টাকাও নিইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও।’

রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com