1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বর্তমান দেশের যে অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তাতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কী হবে? ঐক্যের ভিত্তির বিষয়ে আমরা বলেছিলাম—সরকার যদি এতদিনে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো, বিচারের ব্যাপারে যদি কমিটেড হতো, গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো; তবে সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলোতে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত ছিলাম। এখনো আমরা এটাই বলবো, সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন জুলাই গণঅভ্যুত্থান সফল করার জন্য।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জানি, পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশকে বলি এটা বহু সাংস্কৃতিক, বহুভাষিক ও বহুজাতিক একটা রাষ্ট্র। ইতিহাস সেটাই বলে। আমাদের ঐতিহ্য এটা বলে। এই বঙ্গ ও বদ্বীপের সভ্যতায় মিশে আছে বহু সংস্কৃতি। সব ধর্মের সমন্বয়ে আমাদের সমাজ গঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আমাদের রয়েছে, সেটাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করবো।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সংস্কারগুলো কোনও দলের সংস্কার না, দলের লাভের জন্যও না। এই সংস্কার হলে বিরোধী দল বা আমরা যে খুব লাভবান হবো এ রকম না। এতে দেশের মানুষ লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন। সরকারের সঙ্গে যখন আপনারা আলোচনা করবেন, এ বিষয়গুলো আপনারা বলবেন। যদি বিচারব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ থাকে, তাহলে যেকোনও সাম্প্রদায়িক হামলার বিচারের সুফলটা কিন্তু আপনারা পাবেন। কারণ বিচার ব্যবস্থা কেবল সরকার, কোনও সম্প্রদায় বা কোনও দলের কুক্ষিগত থাকবে না। ফলে এগুলো নিয়ে আপনারা ভাববেন।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণহত্যাগুলোর বিচার নিশ্চিত করতে আপনাদের জায়গা থেকে দাবি ওঠানো উচিত। বিগত ১৬ বছরে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আমরা ১৬ বছরের গুম-খুনের বিচারের কথা যেমন বলছি, তেমনি সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটনা হয়েছে, সেগুলার বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি উঠাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com