1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনলাইনে জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার নালিতাবাড়ী শহরে বাসায় হামলা দিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।’

প্রধানমন্ত্রীর এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com