1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অনলাইনে জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বান্দরবান: অনলাইনে জুয়া ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলে অংচিংথোয়াই মার্মাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার পিতা চাথোয়াইমং মার্মা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা কোর্ট প্রাঙ্গণে লোটারী পাবলিক কার্যালয়ে আইনজীবী উমংসিং মার্মার মাধ্যমে হলফনামার ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।

হলফনামায় উল্লেখ করা হয়, সাবালক হওয়ার পর থেকেই অংচিংথোয়াই মার্মা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া, খারাপ সঙ্গ গ্রহণ, নেশাগ্রস্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া এবং জুয়া খেলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ অপচয় করার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

হলফকারী পিতা জানান, ছেলেকে সৎ পথে ফিরিয়ে আনতে তিনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বিভিন্ন সময় তার কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া, চাহিদা পূরণ না করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সম্পত্তি বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগও তোলা হয়েছে হলফনামায়। এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাকে হুমকি-ধমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়, অংচিংথোয়াই মার্মা ভবিষ্যতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে, এমনকি অজ্ঞাতে আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা রয়েছে। তাই তার কোনো কর্মকাণ্ডের দায়ভার পিতা বা পরিবারের অন্য সদস্যরা নেবেন না বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

পিতা চাথোয়াইমং মার্মা জানান, নিজ ও পরিবারের মান-সম্মান এবং অন্য সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com