1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনলাইনে জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার নালিতাবাড়ী শহরে বাসায় হামলা দিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

নালিতাবাড়ী শহরে বাসায় হামলা দিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : অন্তর নামে এক মাদকাসক্ত যুবককে ধরে মারধর করার জেরে দলবল নিয়ে পাল্টা বাসায় হামলা দিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই সহোদরকে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের চকপাড়া কবরস্থান মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো- ওই মহল্লার শফিউদ্দিন শেখ এর ছেলে সুমন (৪৩) সোহেল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই মহল্লার আজিজুলের ছেলে অন্তরসহ বেশ কয়েকজন যুবক প্রতিনিয়ত গাম ও ইয়াবাসহ নানা মাদক সেবন এবং বেচাকেনা করে। এর ফলে মহল্লার উঠতি বয়সী তরুণরা বিপথগামী হয়ে পড়ছে। এমতাবস্থায় অতীষ্ঠ এলাকাবাসীর পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন ও সোহেল নামে দুই সহোদর অন্তরকে ধরে চড়থাপ্পড় দেয় এবং মহল্লাবাসী তাকে চোর বলে ধাওয়া করে। এ ঘটনার জেরে রাত আটটার দিকে অন্তর তার দুই সহোদরসহ ৭-৮ জন মিলে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে সুমনদের বাসায় হামলা করে। এসময় সুমন ও সোহেল বাসার সামনে বেরিয়ে এলে দুই সহোদরের উপর হামলা চালিয়ে উপর্যুপরি কোপানো হয়। পরে তাদের চিৎকারে স্বজন ও এলাকাবাসী এসে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এ ঘটনায় আহতদের মা রওশন আরা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মহল্লাবাসী জানান, হামলাকারীরা মাদকাসক্ত এবং তারা এলাকার যুবসমাজ নষ্ট করছে। এর আগেও বিভিন্ন সময় তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদেরকেও মারধর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com