1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা নবজাগরণ একাডেমিতে বৃত্তি বিতরণে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ঝিনাইগাতি সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ আটক, গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ নাঈমা সুলতানা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই সবার প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই শহিদদের রক্তের প্রতিটি ফোঁটার মূল্যায়ন করতে হবে। শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করে যেতে হবে।Geographic Reference

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহিদ নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

শহিদ নাঈমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের আমির বলেন, নাঈমার মা তাকে অত্যন্ত যত্ন করে বড় করেছিলেন। কিন্তু স্বৈরাচারীদের গুলি সেই নাঈমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি এরই মধ্যে বহু শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাঈমার পরিবারের বাসা তাঁর কাছাকাছি হওয়া সত্ত্বেও দেখা করতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি শহিদ নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহিদ পরিবারের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করেন।

জামায়াতের আমির নাঈমা সুলতানার বাসায় আসবেন—এ খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এ সময় সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।সংবাদ প্রতিবেদন

সাক্ষাৎকালে তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com