1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা নবজাগরণ একাডেমিতে বৃত্তি বিতরণে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ঝিনাইগাতি সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ আটক, গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেনকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৮ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

এদিকে ইয়াবাসহ আটকের অেিযাগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে দেলোয়ার হোসেন ও সাদেক হোসেনকে অব্যাহতি দিয়েছে শেরপুর জেলা ছাত্রদল। বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার খবরে রাত তিনটার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দুইজনকে ধরে একটি ঘরে আটক করে লাঠি দিয়ে এলাপাতারি মারধর করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবাসহ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com