1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা নবজাগরণ একাডেমিতে বৃত্তি বিতরণে বিভ্রান্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ঝিনাইগাতি সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ আটক, গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ঝিনাইগাতি সীমান্তে ৬শ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের ৬শ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ৬শ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নূর মোহাম্মদ জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com