1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরাদ্দ করা কক্ষে উইপোকা, রাতে না থেকেই সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা

বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান: বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকির (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় হলুদ ও সবুজ কসটেপ দিয়ে মোড়ানো ইয়াবার বান্ডিল উদ্ধার করা হয়। একটি বান্ডিলে ১০টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ১৫০ পিস করে ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে হিসাবে ১৫ বান্ডিলে মোট ২২ হাজার ৫০০ পিস ইয়াবা থাকার কথা বলা হয়েছে।

তবে প্রাথমিক তল্লাশিতে ১৩ বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়েছে। গাড়ির বিভিন্ন পার্টসের ভেতরেও ইয়াবা লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে, এমন সন্দেহে গাড়িটিতে আরও তল্লাশি চালানো হচ্ছে।

আটক চালক জাকিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। জব্দ করা প্রাইভেটকারটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নিশ্চিত করতে গণনা ও তল্লাশি চলছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com