1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কিশোরগঞ্জ: করোনার কারণে শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পর এবার ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার (২৭ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ জামাতের প্রস্তুতি সভায় জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শোলাকিয়ায় লাখো মুসুল্লির সমাগম হয়। বর্তমানে করোনার ভয়াবহতাও দিন দিন বাড়ছে। তাই মুসুল্লিদের করোনার ঝুঁকি বিবেচনা করে এবারের ১৯৩তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

জেলা প্রশাসক বলেন, ঈদুল আজহার জামাত বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শোলাকিয়া মাঠে করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com