1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাল জবা ফুলে মায়াবী রূপে পূজা চেরি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট নিখোঁজ বৃদ্ধ সারোয়ারের সন্ধান চায় পরিবার ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের বাফার গোডাউন পরিদর্শন ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী

নতুন দায়িত্ব পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি জানান তিনি।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।’

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com