1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেও সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার মানুষ। দীর্ঘদিন অপেক্ষার মধ্যে নিবন্ধিত প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধের কারণে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।

মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজযাত্রার ব্যবস্থা করা হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া হজের জন্য নিবন্ধন করা কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের সদস্যদের সেই সুযোগ দেওয়ার বিষয়েও কাজ করছে সংশ্লিষ্ট সংগঠন।

প্রতিবেদন অনুযায়ী, রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধের কারণে গাজার বাসিন্দারা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত এবং মিসরও যাতায়াত সহজ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন আল-আস্তাল। তবে নিরাপদে গাজা ছেড়ে সৌদি আরবে যাওয়া এবং হজ শেষে নিজ এলাকায় ফেরার নিশ্চয়তা চেয়েছেন তিনি।

গাজার বার্ষিক হজযাত্রীর কোটা প্রায় ২ হাজার ৫০৮ জন। ফিলিস্তিনের জন্য বরাদ্দ মোট ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্যে গাজার এই অংশ নির্ধারিত। তবে সীমান্তে বিধিনিষেধের কারণে গত কয়েক বছর ধরে এই সুযোগ কাজে লাগাতে পারছেন না অনেক নিবন্ধিত ব্যক্তি।

২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার ফিলিস্তিনিরা হজে যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়ে। এমনকি কয়েকজন হজযাত্রী মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং যাতায়াতের ব্যবস্থাও করে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাদের যাত্রা বাতিল হয়।

২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে এখন গাজার অপেক্ষমাণ হজযাত্রীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, নিরাপদে সৌদি আরবে যাওয়া এবং হজ শেষে দেশে ফেরার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com