1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাজহারুল ইসলাম।

আটক নারীরা হলেন- পশ্চিম বাস্তা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।

স্থানীয়রা জানান, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বাস্তা এলাকায় অভিযোগ রয়েছে। রোববার রাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাদের আটক করে উদ্ধার করা মাদকসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রমজান আলী অভিযোগ করে বলেন, ‘ওই পরিবারের গৃহকর্তা আক্কাস ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগে ওই পরিবারের কয়েকজন সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।’

জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ তার।

তিনি আরও জানান, রোববার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্নাঘরের পেছন থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত ঝর্ণা আক্তার পালিয়ে যান বলে দাবি করেন তিনি। বর্তমানে আটক চার নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আটক নারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com