1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপহরণের পর মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি রাউজানে ৯০ বস্তা সার জব্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানালেন আসিফ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে আসিফ লিখেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আসিফ মাহমুদ প্রত্যাখ্যান করে আসছেন। পাশাপাশি দেশের বাইরে তার কোনো সম্পদ থাকার প্রমাণ দিতে পারলে এনসিপির এই নেতা রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছেন।

এই দিকে এই প্রতিবেদন লিখা পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ১৮ হাজার রিয়্যাকশন পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com