1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ওসি ক্লোজডকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ওসি ক্লোজড সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ অপহরণের পর মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com