1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে ফ্যামিলি কার্ড পাইয়ে দিতে ‌‘টাকা নেওয়া’ সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটিতে একটি ভবন ধসে অন্তত ১০০ জন ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের মধ্যে অন্তত ৫০ জন শিশু রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজা সিটি থেকে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, তারা এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১১টি মরদেহ উদ্ধার করেছেন এবং ১২ জনকে জীবিত বের করে আনতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সিভিল ডিফেন্স দলের মতে, রাত আনুমানিক ১টার দিকে ভেতরে থাকা মানুষজন যখন ঘুমিয়ে ছিলেন, তখন ভবনটি ধসে পড়ে।

পূর্বে ইসরায়েলি হামলায় ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু বিকল্প কোনো আশ্রয় না থাকায় ফিলিস্তিনিরা সেখানে অবস্থান নিতে বাধ্য হয়েছিলেন।

আটকা পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মী ও স্থানীয়রা উপলব্ধ সব সরঞ্জাম নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com