1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে ফ্যামিলি কার্ড পাইয়ে দিতে ‌‘টাকা নেওয়া’ সেই এনসিপি নেত্রীকে অব্যাহতি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

অপহরণের পর মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : পল্লী বিদ্যুৎ অনুমোদিত ইলেকট্রিশিয়ান মোশারফ হোসেনকে অপহরণ করে মারধর এবং নগদ ও বিকাশে মুক্তিপণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার সংগঠন পৌর বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমিতি। একই সাথে ওই ঘটনায় দায়েরকৃত মামলার ঘটনাকে পুলিশ ভিন্নখাতে প্রয়োগ করেছে বলেও অভিযোগ আনা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরে সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১২ সেপ্টেম্বর একটি অপরিচিত মোবাইল থেকে কাজের কথা বলে ডেকে নেওয়া হয় তাকে। পরে নালিতাবাড়ীর ছালুয়াতলার একটি বাড়িতে আটকে রিফাত ও আতিকসহ কয়েকজন মিলে মারধর করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণের আংটি ও বিকাশের টাকা এনে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় তার কাছ থেকে।

লিখিত বক্তব্যে মোশারফ আরও বলেন, টিক্কা ও বিল্লাল নামে আরও দু’জন তার কাছ থেকে সাতটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। মুক্তিপণ দাবীর একপর্যায়ে বিষয়টি স্বজন ও সহকর্মীরা টের পেলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নালিতাবাড়ী থানায় অভিযোগ করা হলে পুলিশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের বিষয়টি উল্লেখ না করে মামলায় চুরির কথা উল্ল করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন ছাড়াও সংঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও তার স্বজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com