1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আগামী ৬ আগস্ট শেষ হতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এটি আরও বাড়তে পারে।

বুধবার (২৯ জুলাই) আরেক দফায় ছুটি বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বুধবার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মদিবস বিবেচনায় নিয়ে সিলেবাস সংক্ষেপ হচ্ছে। এ নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ শুরু করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা মাথায় রেখে আমরা সব সিদ্ধান্ত নেব। ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা হবে। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আমরা বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে।

জানা গেছে, আগস্ট মাস পুরোটা ছুটি ঘোষণা করে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা হতে পারে। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com