1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের এনআইডির তথ্যের ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার গেটে জং ধরা তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন এমপি ব্যক্তির মর্যাদা নিশ্চিত করেই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

শেরপুরে ভাসুরের মাদকাসক্ত ছেলের দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর : শেরপুর সদর উপজেলার চরসাপমারি গ্রামে ভাসুরের মাদকাসক্ত ছেলের দায়ের কোপে চার মাসের শিশুকে দুগ্ধপান অবস্থায় রোকিয়া বেগম (৩০) নামে গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় প্রতিবেশি আমিনুল ইসলামের ছেলে ঘাতক আরিফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিজ বসত ঘরের সামনে বসে চার মাস বয়সী শিশুকে দুধপান করাচ্ছিলেন গৃহবধূ রোকিয়া। এসময় তার কাছে প্রতিবেশি ভাসুরের মাদকাসক্ত ছেলে আরিফুল ইসলাম মাদকের জন্য টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে গলায় কোপ দিলে রোকিয়া মারা যান। পরে আরিফুল গোসল করে নিজ ঘরে চলে গেলে পড়নে রক্তমাখা প্যান্ট থাকায় তাকে সনাক্ত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ওই হত্যার কথা স্বীকার করেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com