1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের এনআইডির তথ্যের ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার গেটে জং ধরা তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন এমপি ব্যক্তির মর্যাদা নিশ্চিত করেই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলায় যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও ছাত্রলীগ কর্মী বুলবুলকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রকাশ্যে পৃথকভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে মশাল ও লাঠিসোটাও দেখা যায়। পরে এসব ঘটনায় ওইসব নেতাকর্মীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। বুধবার বিকেলে ও রাতে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এরা হলো- যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও কর্মী বুলবুল। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com