1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের এনআইডির তথ্যের ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার গেটে জং ধরা তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন এমপি ব্যক্তির মর্যাদা নিশ্চিত করেই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

ব্যক্তির মর্যাদা নিশ্চিত করেই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে কোনো ব্যক্তির সম্মান ও মর্যাদা যেন ক্ষুণ্ন না হয়, সেটিও আইনে বিবেচনায় রাখা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, মানুষের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই সরকার আইন প্রণয়ন ও সংশোধনের উদ্যোগ নেবে। সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রেও মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, এরই মধ্যে আইনটির বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। এসব মতামত পর্যালোচনা করেই সংশোধিত আইনের কাঠামো নির্ধারণ করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার নামে যাতে কেউ অপতথ্য ছড়াতে না পারে, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

বাকস্বাধীনতা ও ব্যক্তির মর্যাদা—দুই বিষয়কে সমন্বয় করেই সংশোধিত সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com