1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসির বিধিমালা সংশোধন: ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট প্রধান শিক্ষক সংকটে বান্দরবানের প্রাথমিক শিক্ষা, ২৪৪ পদ শূন্য বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের এনআইডির তথ্যের ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার গেটে জং ধরা তালা, কাঁটাতারের বেড়া সরিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন এমপি ব্যক্তির মর্যাদা নিশ্চিত করেই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: জাপানের নাগোয়ায় আজ (বৃহস্পতিবার) সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য আম্পায়াররা টসও করতে পারেননি। ম্যাচ মাঠে না গড়ালেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। বেশ সময় পেরিয়ে গেলেও মাঠের অবস্থা খেলার উপযোগী হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পৌঁছান আম্পায়াররা।

র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তাই খেলা না হলেও বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতিরা। এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া এবং মাঠ উন্নত না হওয়ায় চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

আজ বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপান সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল। ডিজিটাল ম্যাপ দেখুন

প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে এর দুই দিন আগে (১৭ সেপ্টেম্বর)। আগে থেকেই বাংলাদেশের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছিল। নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় সেপ্টেম্বর। বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরাও ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com