1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’ সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে ২৩ জনকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com