1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে একের পর এক চমক যুক্ত হচ্ছে। নতুন এই সিজনে পুরোনো চরিত্র নেহাল ও আরেফিনের প্রত্যাবর্তনের পাশাপাশি যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা ও রাফসানের মতো নতুন মুখ। এবার ব্যাচেলর ফ্ল্যাটে দেখা মিলেছে অভিনেতা আ খ ম হাসানের।

সিজনের ১৫তম চ্যাপ্টারে নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। মজার এই চরিত্রে আ খ ম হাসানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। আ খ ম হাসানের আগমন গল্পে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি তার অভিনয় ধারাবাহিকটির পরিচিত হাস্যরস আরও বাড়াবে বলেও আশা করা হচ্ছে।

শুধু ‘ইংলিশ লেবু’ নয়, নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছে ‘কাজী ভাই’ নামের আরেকটি চরিত্র। এতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। এছাড়াও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

বঙ্গ অ্যাপের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে। ধারাবাহিকটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন কাজল আরেফিন অমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com