1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা: রাজধানীর আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পর ঢাকা মহানগরীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ জানায়, বিগত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি ঢাকার প্রবেশ মুখগুলোসহ শহরের গুরুত্বপূর্ণ আড়াই শ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালাচ্ছে। পুলিশ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

অভিযানের স্থানগুলোর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, মাদকদ্রব্য, একটি গাড়ি, ৫টি মোবাইল ও ৭ হাজার ২০০ টাকা জব্দ করেছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com