1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাশকতার সময় পরিচয় আড়ালে মজুত করা ৯ হাজার মুখোশ জব্দ: ডিএমপি বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে ফিরলেন বর মেয়ের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ, প্রাণ গেল বাবার নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক নাসীরুদ্দীন পাটওয়ারী এই বক্তব্য কেন দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

নাসীরুদ্দীন পাটওয়ারী এই বক্তব্য কেন দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা: রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করতে হবে, তিনি এই বক্তব্য কেন দিয়েছেন। আমার কাছে মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে তিনি এ কথা কেন বলবেন?’

প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, এটা আসলে এখন বলা যাচ্ছে না, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার—এই দাবিগুলো সরকার মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফাটবে না ঢাকা শহরে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com